ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

>>

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০১৪ ৬:৫২ অপরাহ্ণ

22-01-14 nandigram bograমো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌরঝাঁপ শুরু হয়েছে। নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই তফসিল ঘোষনা করেছে। তার মধ্যে নন্দীগ্রাম উপজেলা পরিষদও রয়েছে। সেদিকটা লক্ষ্য রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা ইতোমধ্যেই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে আমির নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এড.ইউনুস আলী, উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান এড.ইলিয়াস আলী, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আহসান বিপ¬ব রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও জাসদ নেতা কামরুজ্জামান। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো.আল হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুঞ্জুরুল ইসলাম রাজু, প্রভাষক সুদর্শন চন্দ্র, আওয়ামী লীগ নেতা মুকুল হোসেন ও যুবলীগ নেতা তপন চন্দ্র মহন্ত দুলাল। এখন মনোনয়নপত্র দাখিলের পর প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করলে বোঝা যাবে চুড়ান্ত প্রার্থী কারা হচ্ছেন। তবে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতারা দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। এবার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই হবে সেয়ানে সেয়ান এমনটাই ভাবছে অনেকেই। এনিয়ে সর্বত্রই চলছে জল্পনা কল্পনা।

Need Ads
error: কপি হবে না!