ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে শেখ রাসেল কৃষক সমিতির ভবনের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়। এ সময় উদ্বোধন অনুষ্ঠানে শেখ রাসেল সমিতির সভাপতি লালু মোন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, একরামুল হক মাষ্টার, আ’লীগ সদস্য মোস্তাফিজুর রহমান শাহ্, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, জেলা এ্যাসিষ্টেন্ট ইঞ্জিনিয়ার সাফেদ জামিল, ঝাউবোনা কারিগরী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক তুহিন জাহান ও ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ। অন্যান্যের মধ্যে গোহালবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিন আলী, সাধারণ সম্পাদক সোহেল রানা, শেখ রাসেল কৃষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল আলী প্রমূখ উপস্থিত ছিলেন। ছাদ ঢালাই অনুষ্ঠানে আ’লীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মী সমর্থক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন, গোহালবাড়ী বড় জামে মসজিদের ইমাম মাওলানা ফাইজুদ্দিন আহমেদ।




