মীর মুগ্ধ হত্যা মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম অশ্রুকে গ্রেফতার করেছে পুলিশ। ২ জুন সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম রাজধানীর বিমানবন্দর এলাকার ১ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, রফিকুল ইসলাম অশ্রুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, রফিকুল ইসলাম অশ্রু ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরুর ছোট ভাই।




