ads

রবিবার , ২৭ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০১৪ ৬:২৫ অপরাহ্ণ

JJHঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ২৬ এপ্রিল শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঝিনাইগাতীতে মুক্তমঞ্চ, ডিগ্রী ও অনার্স কলেজ স্থাপনের দাবিতে এক আলোচনা সভা ও গণস্বাক্ষরের আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝিনাইগাতী থানা সংসদের সভাপতি আনিস আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু আহাম্মেদ খান বাবুল, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জামালপুর মেডিক্যাল কলেজ আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ যুব ইউনিয়ন, জামালপুর জেলা সংসদের যুগ্ন আহবায়ক বিশ্বজিৎ দেব রাজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শেরপুর  জেলা সংসদের সভাপতি রেজাউল করিম নীরব, শেরপুর জাসদ ছাত্রলীগের সভাপতি একেএম ছামেদুল হক, ঝিনাইগাতী উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঝিনাইগাতী থানা সংসদের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ঝিনাইগাতী থানা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি জুয়েল। পরে ঝংকার খেলাঘর আসরের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন ঝংকার খেলাঘর আসরের সভাপতি জাহাঙ্গীর আলম, শিল্পী আখি চিসিম, নৃত্য শিল্পী তিথী ও বাউল শিল্পী ছামিউল হক। তবলায় মুকুল নকরেক ও বাঁশিতে হানিফ সহযোগীতা করেন।

Need Ads
error: কপি হবে না!