সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার জামতলী হাট নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ উঠেছে।

কাঠ ব্যবসায়ী আঃ বারী ডাবলু জানায়, গত বৃহস্পতিবার নাটোর-বগুড়া মহাসড়কের পাশে তার পৈত্রিক সম্পত্তির দুইটি (ইউক্লিকটার) গাছ জামতলী হাট নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জনৈক ব্যক্তি আব্দুর রাজ্জাকের সহযোগিতায় কেটে পরানের মিলে বিক্রয় করে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা। এব্যাপারে সিংড়া থানায় অভিযোগ দিবেন বলে তিনি জানান।
এবিষয়ে অভিযুক্ত জামতলী হাট নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তার বক্তব্য পাওয়া যায়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এখনো এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করে নাই।
সিংড়ায় বড়গাঁও মাদরাসার টিন আত্বসাৎ

নাটোরের সিংড়া উপজেলার বড়গাঁও আর কে দাখিল মাদরাসার ৬ বান্ডিল টিন আত্বসাৎ করার অভিযোগ উঠেছে। মাদরাসার কেরানী মাজদার হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি কুরবান আলীর ছেলে আমিনুল ইসলাম টিনগুলো আত্বসাৎ করে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় ইউপি মেম্বর ও ম্যানেজিং কমিটির সদস্য মোজাফফর হোসেন টিন আত্বসাৎ এর বিষয় স্বীকার করে বলেন, এবিষয়ে ম্যানেজিং কমিটির সভায় টিন গুলো মাদরাসায় ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।
এলাকাবাসী জানায়, ম্যানেজিং কমিটির সভাপতি কুরবান আলীর যোগসাজসে মাদরাসার টিনগুলো কুরবান আলী ও মাজদার বাড়ী তৈরি করেছে। এবিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি কুরবান আলী জানায়, টিনগুলো মাদরাসায় ফেরত দিতে তাদেরকে জরুরী ভাবে বলা হয়েছে।




