ads

শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০১৫ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে আনসার মোতায়েন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৭, ২০১৫ ২:০০ অপরাহ্ণ
আমতলীতে আনসার মোতায়েন

আমতলী (বরগুনা) প্রতিনিধি : সড়কপথে নিরাপত্তা বাড়াতে বরগুনার সদর ও আমতলী উপজেলার বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ১১টি স্থানে ১৩২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতয়েন করা হয়েছে।
গত শুক্রবার রাত থেকে আনসার সদস্যরা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সঙ্গে সড়কপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা ও নাশকতাকারীদের আটক করতে সহায়তা করেছেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, অবরোধে নাশকতাকারীদের ধরতে এবং যাত্রীদের নিরাপত্তা দিতে অন্যান্য বাহিনীকে সহায়তা করবে আনসার। বরগুনা সদরের বরগুনা-পুরাকাটা সড়কের পুরাকাটা ফেরিঘাট, উপজেলার পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফেরিঘাট, খুরিয়ার খেয়াঘাট, পল্লী বিদ্যুৎ সাবস্টেশন, বাঁধঘাট, বটতলা, ঘটখালী, সাহেববাড়ী, ডাক্তারবাড়ী, মহিষকাটা, একে স্কুল, শাখারিয়াসহ ১১টি স্থানে ১৩২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এসব আনসাররা নিরস্ত্র হয়ে দায়িত্বে থাকবেন বলে সূত্রটি জানায়।

Shamol Bangla Ads

আমতলীতে সরকারি কর্মকর্তাদের মধ্যে ৩২টি পিসি ট্যাবলেট বিতরণ

Shamol Bangla Ads

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্ণমেন্ট ফেজ-২ প্রকল্পের আওতায় বরগুনার আমতলী উপজেলার ৩২ জন সরকারি কর্মকর্তাদের মধ্যে গতকাল সকাল ১০টায় ৩২টি ট্যাবলেট পিসি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে পিসি বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন।

আমতলীতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূ চুলায় রান্না করতে গিয়ে দগ্ধ হন। বরিশালে চিকিৎসাধীন অবন্থায় গতকাল গভীর রাতে মারা যান তিনি। রোকেয়া আমড়া গাছিয়া গ্রামের শাহা হোসেনের স্ত্রী। দীর্ঘদিন ধরে স্বামী পরিত্যক্ত অবস্থায় বাবার বাড়িতে করে আসছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ও জন্মান্ধ হতদরিদ্র রোকেয়া বুধবার দুপুরে ভাত রান্নার জন্য চুলায় আগুন ধরান। এ সময় নিজের অজান্তে চুলার আগুন থেকে তার পড়নের কাপড়ে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যেই আগুন তার পুরো শরীরে ছরিয়ে পড়ে। এসময় রোকেয়ার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা দৌরে এসে তাকে উদ্ধার করে। ততণে তার পুরো শরীর বুক মাথা পেট সহ সরা শরীর পুরে ঝলসে গেছে। এলাকাবাসী চাঁদা তুলে তাৎণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠায়। বরিশাল ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিতবার গভীর রাতে রোকেয়া মারা যান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!