এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে ১০লাখ টাকা মূল্যের হেরোইনসহ পায়েল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৪এপ্রিল বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পৌরশহরের পাকুয়া মন্ডল পাড়া গ্রামে।

গোপালপুর থানার ডিউটি অফিসার এএসআই মোঃ ওয়াসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (গোপালপুর সার্কেল) টাঙ্গাইল উপ-অঞ্চলের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পৌরশহরের পাকুয়া মন্ডল পাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের মাদক ব্যবসায়ী পুত্র পায়েল (৩০)’র বাড়িতে অভিযান চালিয়ে নিজ বসত ঘরে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা একশত গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
ঘটনায় বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।




