মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে প্রকৃতিতে বিরাজ করছে অসহনীয় তাপদাহ, সাথে ভ্যাপসা গরম। সূর্যালোক নয় যেন আগুনের হলকায় মানুষজন এমনিতেই সিদ্ধ হবার যোগার তার উপর ভ্যাপসা গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গৃহপালিত পশু-পাখি ছাড়াও বণ্য প্রাণীদেরও প্রাণ চলমান তপ্ত আবহাওয়ায় ওষ্ঠাগত হয়ে উঠেছে। অসহনীয় তাপদাহ এবং ভ্যাপসা গরমের প্রচন্ডতায় কর্মস্থলে যেতে না পারায় নি¤œবিত্ত পরিবারগুলোর অণœ-রোজগারে চরম টানাটানি চলছে। তাদের সংসার চলছে খেয়ে না খেয়ে। রুটিন মত ক্ষেত-খামারের পরিচর্যা করতে না পারায় বেকায়দায় পড়েছেন কৃষাকরাও। ব্যবসায়ীরাও কঠিন সমস্যায় পড়েছেন হাটবাজারগুলো প্রায় জনশূন্য থাকায়। এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া অসহনীয় তাপদাহ ও ভ্যাপসা গরমে উপজেলার সর্বত্র ডায়রিয়া, আমাশয় এবং নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে শিশুসহ শত শত মানুষ স্থানীয় সরকারী হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, বেসরকারী হাসপাতাল-ক্লিনিক এবং ডাক্তারদের প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আখতারুজ্জামান জানান, প্রচন্ড গরমে গায়ের ঘাম শরীরে বসে গিয়ে শিশুরা নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে।




