স্টাফ রিপোর্টার : শেরপুরে পৃথক ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। ২৫ ডিসেম্বর বুধবার ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীবরদী উপজেলার শালমারা থেকে একটি যাত্রী বাহী ভটভটি জানকিখিলা পৌছে নিয়ন্ত্রন হারিয়ে পথের ধারে দাঁড়ানো যুবক মোস্তাফিজুর রহমান শাহেদকে (২৩) চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠালে দুপুরে সে মারা যায়
অন্যদিকে একই দিনে নকলা উপজেলার চন্দ্রকোনা বালিয়াদি উত্তর পাড়ায় বিদ্যুতের খুঁটিতে উঠে অবৈধ সংযোগ নেওয়ার সময় ওই গ্রামের কিরমদ্দির ছেলে ছানোয়ার হোসেন কাইল্লা (২৬) তারে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন ।
শ্রীবরদী ও নকলা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।




