মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া এলাকা থেকে জবাই করা অবস্থায় ২ ফুট ১২ ইঞ্চি লম্বা মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হুগলিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। বন বিভাগের সুত্রে জানান, হরিণটি চা বাগান থেকে লোকালয়ে নেমে আসায় দুর্বৃত্তরা হরিনটি ধরে নিয়ে জবাই করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শ্রীমঙ্গল বন বিভাগ অভিযান চালিয়ে হরিণটিকে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। এ সময় দুর্বৃত্তরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায় ।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম জানান, মৃত হরিণটিকে জেলা পশুসম্পদ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যান মাটি চাপা দেয়া হয়েছে এ ব্যাপারে থানায় মামলা হয়েছে ।




