সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে দক্ষতা বাড়ান স্বাবলম্বী হোন প্রতিপাদ্যকে সামনে রেখে “বাড়ী বসে বড়লোক” শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও বে-সরকারী উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)র আয়োজনে সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু জাফর মোঃ সালেহ, ঠেঙ্গামার মহিলা সবুজ সংঘের এরিয়া ম্যানেজার সিরাজুল ইসলাম, উপজেলা ম্যানেজার আমিনুল হক প্রমুখ। আইটি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার ট্রেইনার মোঃ আবু সাইদ ও এসিষ্টেন টেইনার মাহমুদুল হাসান রোমেল। গত শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন পেশার প্রায় ৫০জন প্রশিক্ষনার্থী নারী পুরুষ কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন ও সনদ প্রদান করা হয়।

সাপাহারে স্বাধীনতা দিবস কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
নওগাঁর সাপাহারে কদমডাঙ্গা ইসলামী পাঠাগারের আয়োজনে স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে গোয়ালা স্কুল বাজারে স্থাপিত পাঠাগার চত্ত¡রে আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী মাষ্টার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যেবান প্রদান করেন গোয়ালা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমজাদ আলী, আব্দুল গনি, সাবেক শিক্ষা অফিসার আফতাব উদ্দীন, শিক্ষক ফজলুর রহমান, আব্দুর রশিদ, ফজলুল হক, ইউপি সদস্য আব্দুস সোবাহান, পাঠাগারের সাধারন সম্পাদক ওবাইদুলাহ প্রমুখ। অপর দিকে কদমডাঙ্গা ইসলামী পাঠাগারের কার্যক্রমে মুগদ্ধ হয়ে মোবাইলে বক্তব্য প্রদান ও বই কেনার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা প্রদান করেন রাজশাহী জেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুলাহ আল ফিরোজ । আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগীতা-২০১৪ এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




