ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : শেরপুর জেলার নকলা উপজেলার ভোগাই নদীর উপর ১০০ মিটার রাবার ড্যাম নির্মিত হচ্ছে। অ্যাপার্টমেন্ট ওয়ার্ড দু’পাশে, পার্টিশন ওয়াল সমাপ্ত, রাবার ডাইন ব্লক সমাপ্ত, ব্রীরেজ ক্যাপ নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজটি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী একনেকের বৈঠকে পাশ করিয়ে এলজিইডি শেরপুরের নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান এএইচ-এসটি জয়েন্ট ব্যানঞ্জার ১৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৬ শত ৭২ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে রাবার ড্যাম। বৃহস্পতিবার ছোট-মাঝারী নদীতে রাবার নির্মাণ প্রকল্পের পরিচালক খলিফা মোঃ আবুল কালাম আজাদ, শেরপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফ হোসেন, নকলা উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল পরির্দশন করেন। সরেজমিনে পরিদর্শনকালে উপস্থিত ঠিকাদার রুকুনুজ্জামান বাহাদুরকে ও আশে-পাশে সুধীজন, ডিজাইন বাস্তবায়নকারী মাহবুবকে কাজ সম্পর্কে অবহিত করেন। এসময় সুধীজনের মধ্যে ৩নং উরফা ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভূট্টো, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মন্ডলসহ গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিল।




