প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সদরদফতরে বিশ্ব সম্প্রদায়ের সবার সম্মতিতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় তিনি বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এ অর্জন অনন্য। বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতের চিত্র পাল্টে দিয়েছে কমিউনিটি ক্লিনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্ভাবনী উদ্যোগ এখন বিশ্বনেতাদের কাছেও মডেল।
তিনি জানান, প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা ও স্বীকৃতি মিললো বিশ্ব দরবারে। বিশ্বনেতারা মডেলটি গ্রহণ করায় একে ঐতিহাসিক অর্জন বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের মডেল কমিউনিটি ক্লিনিকের প্রস্তাবটি ৬০টিরও বেশি সদস্য রাষ্ট্র স্পন্সর করে। তারা বাংলাদেশে মডেল কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

তারা বলেন, বিভিন্ন দেশের কাছে এটি অনুকরণীয় এক উদ্ভাবনী মডেল। বাংলাদেশের মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক মডেলটি চালু করেন।









