ads

বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সপরিবারে আইসোলেশনে সালমান খান

খবর টি পড়েছেন : ১৮৫
সপরিবারে আইসোলেশনে সালমান খান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনার সংক্রমণ এবার ছড়িয়ে পড়েছে বলিউড মেগাস্টার সালমান খানের পরিবারে। তার ব্যক্তিগত গাড়িচালক ও দুই কর্মীর করোনা শনাক্ত হওয়ায় নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের ভাইজান। আগামী ১৪ দিন তিনি সপরিবারে আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন।
করোনা আক্রান্ত গাড়িচালক ও দুই কর্মীর চিকিত্‍‌সার যাবতীয় ব্যবস্থা করেন সলমান খান। কয়েকদিন পরই সালমান খানে বাবা সালিম খান ও মা সালমা খানের বিবাহবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছিল। তবে করোনার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Shamol Bangla Ads

গত মার্চ মাসে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই পানভেলের ফার্ম হাউসে গোটা পরিবারসহ কোয়ারেন্টাইনে চলে যান বজরঙ্গি ভাইজান। তবে শুধু পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা দিয়ে দিন না-কাটিয়ে সেখানে চাষবাসে মন দেন তিনি। নিজের ফার্ম হাউস থেকেই করোনা সচেতনতা সম্পর্কে নানা ভিডিয়ো ও গানও প্রকাশ করেন ওই সময়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন বিজ্ঞাপনে মৌসুমী পরবর্তী সংবাদ ফারিয়ার নতুন গান ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’