ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১১:৩৫ পূর্বাহ্ণ
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মেহের আমজাদ,মেহেরপুর : “অটিজম সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসক ও সমাজ সেবা অধিদপ্তর। বুধবার সকাল ৯টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক মাহমুদ হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, সমাজ সেবার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক সহ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদ হোসেন অংশ গ্রহন করেন। আলোচনা সভায় বক্তারা সচেতনতা বৃদ্ধিতে সুষ্ট মানসিক বিকাশের লক্ষে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।

Need Ads
error: কপি হবে না!