ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:৫১ অপরাহ্ণ

mrt mjnto picture 2এম.আর.টি মিন্টু শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শনিবার বেলা ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত সভার কার্যক্রম অব্যাহত থাকে। স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এফ.এম কামরুজ্জামানের সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিদর্শক নিজাম উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মাওলানা হারুন-উর রশিদ, মোস্তাসির আহমেদ, হুমায়ুন কবির জিসান, এম.টি (ই.পি.আই) স্বপন কুমার দাস, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সামাদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হযরত আলী প্রমুখ। প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ে শতাধিক সকল পর্যায়ের কর্মচারী ও সিএইচসিপি সভায় অংশ নেন। গতানুগতিকভাবে প্রতি মাসের সভার অংশ হিসেবে এই মাসিক সভা আহŸান করা হয়। বিগত মাসের সভার সিদ্ধান্ত পর্যালোচনা করতঃ ইহার মূল্যায়ন করা হয়। স্বাস্থ্য বিভাগের কর্মরত কর্মচারীদের ভালো কাজে উৎসাহ এবং কর্ম অবহেলা কারীদের বিরোদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সতর্ক করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সকল কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকারও নির্দেশনা দেন। কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি-দের মধ্যে যাহাদের সিসি পাওয়া যায়নি তাদের চলতি মাসের বেতন বন্ধ রাখা, আগামী মাসিক সভায় পরিসংখ্যান সিনিয়র স্টাফ নার্সদের নিয়মিত উপস্থিত থাকা, কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে চেকলিষ্ট পূরণ করে কর্তৃপক্ষকে প্রেরণ, প্রতি মাসে টিবি’র রোগী প্রেরণসহ গুরুত্বপূর্ন সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। প্রধান অতিথি গণমাধ্যমকে বলেন- কোন দায়িত্ব অবহেলাকারীদের সাথে তার কোন আপোষ নেই। ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের দিবসে এ্যাম্বুলেন্স ড্রাইভার ইব্রাহিম খলিলের দায়িত্ব অবহেলার কারণে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে ওই ড্রাইভারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপর রিপোর্ট পেয়েছেন হেতু তার বিরুদ্ধেও দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের সকলকে দায়িত্বশীল হয়ে বর্তমান সরকারের প্রতিশ্র“ত জনগনের সেবা দূরগোড়ায় পৌঁছানোর আহবান জানান দক্ষ ও দায়িত্বশীল এই স্বাস্থ্য প্রশাসক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!