ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীকেও নববর্ষের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৯:০৯ অপরাহ্ণ

Hasina-khaledaশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১২ এপ্রিল শনিবার বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন দলের চেয়ারপারসনের নববর্ষের কার্ড ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন। নববর্ষের কার্ড গ্রহণ করেন দলের উপ-কমিটির সহ-সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।
আবদুল লতিফ জনি জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সঙ্গে তিনি শুভেচ্ছা কার্ডের ব্যাপারে টেলিফোনে কথা বলেন। এরপর আবদুল আউয়াল শামীমের কাছে ওই কার্ড হস্তান্তর করেন। আগামী সোমবার বাংলা নতুন বছর ১৪২১ সাল শুরু হবে। তার আগে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়। শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এবং সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকেও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!