ads

শুক্রবার , ২৩ আগস্ট ২০১৯ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০১৯ ৮:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ২৩ আগস্ট শুক্রবার জেলা পূজা উদযাপন পরিষদ, ইসকন ও জেলা জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এছাড়া হিন্দু নারী-পুরুষেরা উপবাসব্রত পালন, মন্দিরে মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনার আয়োজন করেন।
দুপুরে জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমটি। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপপরিচালক শামীম আহম্মদ, কলেজ শিক্ষক শিবশঙ্কর কারুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক জীবন কৃষ্ণ বসু, ইসকন, শেরপুরের সমন্বয়ক উত্তম দাস ব্রহ্মচারী প্রমুখ। বিপুলসংখ্যক হিন্দু ভক্ত ওইসব অনুষ্টানে অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!