জামালপুর প্রতিনিধি : ১২এপ্রিল শনিবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ বেইলী ব্রিজ ভেঙ্গে একটি ট্রাক খাদে পড়ে যায়। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাকটি দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের জমিরাকান্দা নামক স্থানে জরাজীর্ণ একটি বেইলী ব্রীজে উঠা মাত্রই তা ভেঙ্গে পড়ে । এসময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ২ ঘন্ট পর বিকল্প পথে পুনরায় যান চলাচল শুরু হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।




