ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৭:৫৩ অপরাহ্ণ

12-04-2014 picরাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মোহন (১৮) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে আজিজুল (৪৫) ও মাজেদুল (২০) নামের পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ১২ এপ্রিল শনিবার ভোরে উপজেলার গোনা ইউপি’র চাপরা গ্রামে ওই ঘটনা ঘট্।ে
পুলিশ জানায়, ওই গ্রামের লুৎফর রহমান লেবুর ছেলে মোহন শুক্রবার রাত অনুমান ১০ টায় খাবার শেষে জমিতে পানি সেচ দেয়ার জন্য শ্যালোমেশিন ঘরে যায় । সকালে বাড়ী থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিম উত্তর দিকে নান্দগাড়ী নামক পুকুর পারে একটি বড়ই গাছে মহনের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। লাশের মাথায়, গলায় ও পিঠে ছিলা যখমের চিহ্ন ছিল বলে সুরতহাল রিপোট প্রস্তুতকারী কর্মকর্তা এস.আই শাহিন মোহাম্মদ অনু জানান।
হত্যার স্বীকার মহনের মা আঞ্জুয়ারা জানান, এলাকার নন্দগাড়ী নামক একটি পুকুর ইজারা নিয়ে প্রায় ছয় মাস ধরে মাছ চাষ করে আসছে মহন। ওই পুকুর পারে শুধুমাত্র আটক আজিজুল তার পরিবার নিয়ে বসবাস করে। গত ১৫/২০ দিন আগে আজিজুল রাতে পুকুরে চুরি করে মাছ ধরার সময় মহন দেখতে পায় । এনিয়ে তাদের মধ্যে দন্দ শুরু হয় । আর এদন্দের জ্বের ধরে গত রাতে আজিজুল তার স্ত্রী,পুত্র মিলে আমার ছেলেকে শ্বাসরোধে হত্যা করে গলায় রশি দিয়ে গাছের সাথে ঝুলে রাখে।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল­াহ আল মাসউদ চৌধুরী জানান, পুকুর চাষ করা ও চুরি করে মাছ ধরার বিষয় নিয়ে মহন এবং আজিজুলদের মধ্যে দন্দ ছিল । এরই জ্বের ধরে মহনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন তিনি । এঘটনায় নিহতের পিতা লুৎফর রহমান লেবু বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!