ads

রবিবার , ১৮ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বর্ণের দাম কমল

খবর টি পড়েছেন : ২০৩
স্বর্ণের দাম কমল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ২৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ১৮ মার্চ রবিবার এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে নতুন এ দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, সোমবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ৯৭২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৭ টাকা ও ১৮ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ৬২৩ টাকায় বিক্রি হবে। যা রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫২ হাজার ২৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৯২২ টাকা ও ১৮ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া সোমবার থেকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৬ হাজার ৪১৯ টাকায় বিক্রি হবে। যা রোববার ভরি ২৭ হাজার ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণে ১ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৯৯১ টাকা কমছে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রূপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ খালেদার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads