সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ৪৯ হাজার জাল টাকা সহ আমজাদ ওরফে রতন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া উপজেলা ডাহিয়া কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে তাকে আটক করে র্যাব ৫ এর একটি দল।
জানা যায়, শনিবার দুপুরে র্যাব ৫ এস আই বাবুল মিয়ার নেতৃত্বে র্যাবের একটি দল সিংড়া উপজেলার ডাহিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে আমজাদ হোসেন ওরফে রতন নামের এক জাল টাকা ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা সহ আটক করা হয়। সে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, সে দীর্ঘদিন থেকে জাল টাকা সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত প্রত্যেকটি ৫০০টাকা নোট ছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সতত্য স্বীকার করে বলেন এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




