আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ইন্দইলে ‘ইত্তেহাদ প্লাষ্টিক ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি অত্যাধুনিক শিল্প প্রতিষ্ঠানের জাকজমকভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে ১২ এপ্রিল শনিবার দুপুরে কারখানা প্রাঙ্গনে এক আলোচনা সভা প্রতিষ্ঠানের এম.ডি তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসেম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, ব্যাংকের এসএমই প্রধান ইকবাল হোসেন । অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন মিউটুয়াল ট্রাষ্ঠ ব্যাংক নওগাঁ শাখা ব্যবস্থাপক শাফিউল করিম, নওগাঁ চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব তফিকুল ইসলাম বাবু, সম্পাদক ফরহাদ হোসেন, নওগাঁ জেলা চালের আড়ৎদার সমিতির সম্পাদক আকবর আলী মোল্লা, ইত্তেহাদ প্লাষ্ঠিক ব্যাগ তৈরী কারখানার চেয়ারম্যান জিয়াউল নাসিম রাঙ্গা, ডাইরেক্টর মনোয়ার কবির, ইসমাইল হোসেন প্রমূখ। সভা শেষে প্রতিষ্ঠানের চার ডাইরেক্টরের গর্বিত মাতা জাহেদা, মনোয়ারা বেগম, আজিরুন নেছা ও মিসেস জাহানারা বেগম ফিতা কেটে কারখানা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। পরে আগত অতিথিরা কারখানা পরিদর্শন করেন। উল্লেখ্য, ৩০ কোটি টাকা ব্যাগে এই প্রতিষ্ঠানটি নির্মান করা হয় এবং দু”শতাধিক বেকার নারী পুরুষ কারখানায় কর্মস্থানের সুযোগ পেলেন।
আদমদীঘির সহকারি অধ্যাপক রহমানের পিতার ইন্তেকাল

বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুর রহমানের পিতা আব্দুল করিম গতকাল শনিবার সকাল ৭ টায় তার নিজ বাড়ী আদমদীঘির উজ্জলতা গ্রামে ইন্তেকাল করেছেন। ( ইন্না—-রাজিউন) তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন। মরহুম আব্দুল করিম দীর্ঘ দিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। ওই দিন বাত আসর মরহুমের নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




