ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের উপর হামলা ও জাতীয় পতাকা ছিড়ে ফেলার অভিযোগে গ্রেফতার ১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৬:৪৮ অপরাহ্ণ

grefঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা ও জাতীয় পতাকা ছিড়ে ফেলার অভিযোগে মুন্নাফ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান লেবুসহ গ্রামবাসীরা জানায়, ১২ এপ্রিল শনিবার সকাল ১০টায় উপজেলার ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ্যাস্মেলী (সমাবেশ ক্লাস) চলাকালীন সময়ে মুন্নাফ আলী গংরা শিক্ষার্থীদের উপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা স্কুলের জাতীয় পতাকা ছিড়ে ফেলে এবং হামলা চালিয়ে ২ শিক্ষার্থীসহ ৫জন আহত করে। আহত শিক্ষার্থী ইমান আলী, জয়নাল আবেদীন, লাইলী বেগম, বিদ্যালয়ের দপ্তরী আয়ূব আলী, পিয়ন আব্দুল জলিলকে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!