চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : সারা দেশের ন্যায় চারঘাটেও বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা ৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ওমরগাড়ী মাদ্রাসা কেন্দ্রে অসাদুপায় অবলম্বন করার দায়ে ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। মোট ৫টি কেন্দ্রে ১৮২১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা শরীফুন্নেসা জানান, চারঘাটের সকল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের বাংলা ১মপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে অসাদুপায় অবলম্বন করার দায়ে ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।




