ads

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

আজকের দিনকে জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ও আনন্দের দিন উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোটাররা নির্ভয়ে ভোট দিবেন। ১২ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার ঢাকা আদমজী কলেজে নিজের ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Shamol Bangla Ads

সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে।

তিনি বলেন, আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দিবেন। আর যারা ভোট দিতে পারছেন না আপনারা মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্ভব হবো।

Need Ads
error: কপি হবে না!