ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ১১:৩৯ পূর্বাহ্ণ

kulaura sar Bitoron-picমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারন অধিদপ্তর উদ্যোগে ক্ষরিফ-১-২০১৪ মৌসুমে আউশ প্রনোদনা প্যাকেজের আওতায় গত বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল ১১ টায় বিনামূল্যে ক্ষুদ্র ও পান্তিক চাষীদের মধ্যে সার ও বীজ অর্থ বিতরন করা হয় ।
কুলাউড়া জনমিলন কেন্দ্রে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১৬২০ জন কৃষক মধ্যে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সফর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, মৎস্য কর্মকর্তা ওমর ফারুক, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আনোয়ার, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, এস পিপিও মোঃ আব্দুর রহমান খান, উপ-সহকারী কৃষি অফিসার গোবিন্দ দে ও জাকির হোসেন। পরে প্রধান অতিথি আব্দুল মতিন উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরন করেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারন অধিদপ্তর উদ্যোগে ক্ষরিফ-১-২০১৪ মৌসুমে আউশ প্রনোদনা প্যাকেজের আওতায় উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১৬০০ জন উপকারভোগী কৃষক জনপ্রতি পাচ্ছে আউশধান বীজ ৫ কেজি, ইউরিয়া সার ২০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩০০শত টাকা করে এ ছাড়া নেরিকা ধান বীজ পাবে ১০ কেজি করে ও ব্যাংক একাউন্টের মাধ্যম ৬০০ শত টাকা করে ২০ জন কৃষক পাচ্ছেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!