ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার লালমোহন-চরফ্যাশনে বিদ্যুৎ না পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১১, ২০১৪ ৪:৩৬ অপরাহ্ণ
ভোলার লালমোহন-চরফ্যাশনে বিদ্যুৎ না পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে বিদ্যুৎ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে গ্রাহকরা এবার পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় এ ঘটনায় অফিসের টেবিল,জানালার গøাস ভাঙচুর চালায় বিক্ষুব্ধ গ্রাহকরা। এসময় অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা একটি রুমের মধ্যে গিয়ে নিজেদের আত্মরক্ষা করে। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ভোলায় গত প্রায় ২ সপ্তাহ ধরে বিদ্যুৎ ব্যবস্থা একেবারে বিপর্যয়ে নেমে এসেছে। গত বছর ভোলার গ্যাস ভিত্তীক বিদ্যুত প্লান্ট বিকল হয়ে যাওয়ার পর ভোলাবাসীর বিপর্যয় শুরু হয়।

Shamol Bangla Ads

এর পর পটুয়াখালী থেকে তেঁতুলিয়া নদীর মধ্য দিয়ে ৩৩ কেভি সাবমেরিন কেবলের মাধ্যমে ভোলায় সাময়িক অল্প পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ দেয়া হতো। তাও ছিল চাহিদার তুলনায় অনেক কম।
তবুও ভোলাবাসী কিছুটা হলেও সন্তুষ্টু ছিল। কিন্তু গত ২৬ মার্চ রাতে তেঁতুলিয়া নদীর ৩৩ কেভি সাবমেরিন কেবলটিও বিকল হয়ে যায়। এতে করে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে ভোলার দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা।
বরিশাল থেকে কিছু পরিমাণ বিদ্যুৎ এনে ভোলা সদরে দিলেও বাংলাবাজার, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিনের বিদ্যুৎ পটুয়াখালীর এই লাইনের উপর নিভর্বশীল। ফলে লাইন মেরামত করা পর্যন্ত পুরোপুরি বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ। তবে মাঝে মধ্যে অল্প পরিমাণ বিদ্যুৎ এনে দেয়া হয়। লাইনে বারবার ত্রুটি দেখা দিলে এমন অবস্থায় পৌছে যে লালমোহনে দিনে বিদ্যুৎ পাওয়া যায় সব মিলিয়ে মাত্র ১ থেকে দুই ঘন্টা।
এ নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করতে থাকে। ভোলার ৩৪.৫ মেগাওয়াট গ্যাস ভিত্তীক বিদ্যুৎ প্লান্টটিও দীর্ঘদিনেও বিভিন্ন অজুহাতে চালু করা হচ্ছে না। বিদ্যুৎ ব্যবস্থার কোন উন্নতি করতে না পারায় এবং ভোলার গ্যাস বিত্তীক বিদ্যুৎ প্যান্ট চালু না করায় গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার লালমোহন পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে। গ্রাহকরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।
তারা অফিসের ভেতরে ডুকে টেবিল চেয়ার ভাংচুর করে। এসময় অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা একটি রুমে গিয়ে নিজেদের আত্মরক্ষা করে। খবর পেয়ে পরে লালমোহন থানা পুলিশ ফোর্স নিয়ে অফিসে ব্যারিকেড দিয়ে উত্তেজিত গ্রাককদের শান্ত করে। লালমোহনে পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সঞ্জিত কুমার মন্ডল জানান, উত্তেজিত গ্রাহকদের হামলায় আমাদের অফিসের মূল্যবান আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে।
তবুও আমরা বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছি। অন্য দিকে চরফ্যাশনে বিদ্যুৎতের দাবিতে লোকাল জেরারেটর বন্ধ রেখে মোমবাত জ্বাালয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীত আজ বৃহস্পতিবার সন্ধায় প্রতিবাদ জানিয়েছে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি।
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীত বুধবার বিক্ষোভ-সমাবেশ থেকে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচী ঘোষণার পরবর্তী ২৪ ঘন্টায় বৃহষ্পতিবার দুপুর ১টা পর্যন্ত পৌর সদরে ৪ দফায় কয়েক মিনিট বিদ্যুৎ মিলেছে।
ফলে পূর্বঘোষিত এই কর্মসূচী নিয়ে ক্ষুদ্ধ গ্রহকরা আজ সহিংস হয়ে উঠতে পারেন বলে আশংকা করা হচ্ছে। চলমান বিপর্যয়ের জন্য ভোলা থেকে ৩৩ কেভি সরবরাহ লাইনে ত্রুটিকে দায়ী করা হলেও এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগ থেকে স্পষ্ট কোন বক্তব্য মিলছে না।
প্রকাশ, সা¤প্রতিক সময়ে চরফ্যাশনে বিদ্যুৎ বিপর্যয় অসহনীয় পর্যায় পৌছেছে। পৌর শহরে ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা বিদ্যুৎ মিলছে না। প্রাপ্ত বিদ্যুৎ ঘাটতি, পল­ী বিদ্যুৎ সমিতি (পবিস) ও ওয়েষ্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপডিকো)’র মধ্যে টানাপোড়েন এবং পল­ী বিদ্যুৎ কর্তৃপক্ষের ঘূষ-দূর্নীতিকে এই বিপর্যয়ের জন্য দায়ী করা হয়েছে।
একটানা বিদ্যুৎহীন থেকে গ্রাহকরা ক্ষুদ্ধ-ত্যক্ত-বিরক্ত। বিদ্যুতের এই করুণ দশার মধ্যে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি বিক্ষোভ-সমাবেশ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও, মোমবাতি প্রজ্বলন এবং বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।
১১এপ্রিল শুক্রবার সকাল ১০টা বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে গ্রাহকরা সহিংস হয়ে উঠতে পারে বলে নানান সূত্র থেকে আভাস পাওয়া গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!