মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে বৃহত্তর ফরিদপুর জেলার বৃহত্তর পরিসরে ৯দিন ব্যাপি বর্ষবন উৎসব ও বৈশাখী মেলার জমজমাট আয়োজন চলচ্ছে জোরেশোরে। মধুখালী বৈশাখী মেলা ও বর্ষবরন উদযাপন কমিটির সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু ও সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল জানান মধুখালী বর্ষবরন উৎসব ইতোমধ্যে জেলার সেরা উৎসবের খ্যাতি অর্জন করেছে।প্রতিদিন মেলায় হাজার হাজার লোকের আগমনে মেলা প্রাঙ্গন মুখরিত হয়েউঠে ।এবারের মেলায় থাকছে মেলা কমিটির নিজস্ব আয়োজন সাংস্কৃতিক মঞ্চ, প্রতিদিন মঞ্চে থাকবে স্থানীয় বেতার ও টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় জারীশারী ,বিচারগান,অষ্টক নৃত্য,নাটক,যাত্রাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সকল প্রকার গান।এ ছাড়াও থাকছে পুতুলনাচ,সার্কাস,নাগরদোলা,বিকিকিনি প্রদর্শনী স্টলসহ ৫শতাধীক দোকান।

বর্ষবরন উদযাপন ও বৈশাখী মেলা উপলক্ষ্যে শুক্রবার সকালে উদযাপন পরিষদের মেলা প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী মেলা ও বর্ষবরন উদযাপন পরিষদের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে মেলা প্রাঙ্গনে সকাল ১০টায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মনোজ সাহা,আবু সাঈদ মিয়া,মোঃ নজরুল ইসলাম,মির্জা গোলাম ফারুক,সুভাষ রায়,মোঃ ওহিদুজ্জামান বাবলু,কাজল বসু,পিকু আহসান হাসিব,এ্যাড আলীউজ্জামান খোকন,মো. আতিয়ার মিয়া,মো.শহিদুল ইসলাম ,আবুল বাশার বাদশা,মেহেদী হাসন মন্নু ,সঞ্জীব কুমার রায়সহ প্রমুখ।




