বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীর মোটরসাইকেল উদ্ধার করেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার এএসঅই লোকেস চন্দ্র ও তার সঙ্গীয় ফোর্সসহ গতকাল বিকেল ৩টায় বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় পাঁচ রাস্তা মোড়ের সামনে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঔত পেতে থাকে এমন সময় চোরাকারবারী মোটরসাইকেল নিয়ে বালিয়াডাঙ্গী আসার পথিমধে তার গাড়ী গতিরোধ করলে চোরাকারবারী তার ব্যবহৃত ১০০ সিসি নাম্বার বিহিন হিরো হোন্ডা মোটরসাকেল ও মাদকের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ীর সাথে ব্যাগ তল¬াশি করে ভারতীয় ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। এব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের হয়েছে।
বালিয়াডাঙ্গীতে জুয়া খেলার অভিযোগে তিন জুয়ারুর কারাদন্ড

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে বাদামবাড়ী বাজারের জুয়ার আসরে অভিযান চালিয়ে আব্দুল কুদ্দস (৪৩), সিরাজুল ইসলাম (৪৮) ও মোতালেব হোসেন (৪০) নামের তিন জুয়ারুকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সগীর হোসেন উপস্থিত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে অভিযুক্ত তিন জুয়ারুর মধ্যে দুজনের ১৫ দিনের ও অপর একজনের ১০ দিনের কারাদন্ড প্রদান করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়গছিয়া গ্রামের কাজিম উদ্দীনের ছেলে আব্দুল কুদ্দস, চোচপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে মোতালেব হোসেন ও কইকুড়ি গ্রামের মরহুম টেপু মোহাম্মদের ছেলে সিরাজুল ইসলামসহ আরো কয়েকজন মিলে বাদামবাড়ী বাজারের জুয়া খেলা করে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গত বুধবার বিকালে জুয়ার আসরে অভিযান তিন জুয়ারুকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সগীর হোসেন উপস্থিত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে অভিযুক্ত তিন জুয়ারুর মধ্যে আব্দুল কুদ্দস ও মোতালেব হোসেন ১৫ দিনের ও অপর সিরাজুল ইসলামের ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।




