ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে রাইস মিলে আগুন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ৩:২১ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের চিকলী বাজারে জনৈক বিএনপি নেতার একটি রাইস মিল ও শুকনো কাঠের গোডাউনে সৃষ্ট এক অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার ভোর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজার সংলগ্ন বাড়ির লোকজন জানান, ভোর আনুমানিক ৪টার দিকে বাজারের বিসমিল­াহ ট্রেডার্সের রাইস মিল ও সংলগ্ন শুকনো কাঠের গোডাউনে সৃষ্ট আগুনের আলোতে তাদের ঘুম ভেঙ্গে যায়। অগ্নিকান্ডের এ ঘটনা তাৎক্ষনিকভাবে সৈয়দপুর ফায়ার সার্ভিন অফিসে খবর দেয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যে পুড়ে যায় ভাড়ায় নেয়া কাঠের গোডাইনের মালিক তহিদুল ইসলামের প্রায় সাড়ে ৪ লাখ টাকার কাঠ, রাইস মিলের যন্ত্রাংশ এবং মিলের ভিতরে থাকা একটি অটো রিকশা, ১৫টি ভ্যান ও ৮টি রিকশা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন সৈয়দপুর ফায়ার সার্ভিস। বিসমিল­াহ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও কামারপুকুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক লোকমান হোসেন জানান, ধারনা করা হচ্ছে কাঠের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ওই গোডাউনে বিদ্যুতের কোন সংযোগ নেই।
অপরদিকে সৈয়দপুর শহরের রসুলপুরে একটি পরিত্যক্ত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।

Need Ads
error: কপি হবে না!