মৌলভীবাজার প্রতিনিধি : চতুর্থ দফা নির্বাচনে মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছে।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ২৫২টি ভোট কেন্দ্রের ১৫৬৬ টি কক্ষের মধ্যে ভোট গ্রহন চলবে।
মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার ২ লাখ ৮ হাজার ২৬২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩ টি। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পাঁচ হাজার ২৫৫ ও নারী ভোটার এক লাখ তিন হাজার সাত জন।
শ্রীমঙ্গল উপজেলা নিনর্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা-ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী সহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতায় করছেন।
৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঘঠিত এ উপজেলায় ভোটারের সংখ্যা হচ্ছে ১ লাখ ৯৬ হাজার ১’শ ৩৩ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৯ টি। এর মধ্যে পুরুষ ৯৮ হাজার ৫শ ৮০ জন আর মহিলা ভোটার ৯৭ হাজার ৫শ ৫৩ জন।
কমলগঞ্জ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন,ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করছেন। ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০টি ভোটকেন্দ্রে। মোট ভোটার সংখ্যা ১লাখ ৫৭ হাজার ২৩৭ জন। পুরুষ ৭৭ হাজার ৭৫৬ জন এবং মহিলা ৭৯ হাজার ৪৮১ জন।
মৌলভীবাজার জেলার নির্বাচনী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম জানান, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচনের লক্ষ্যে সদর ও উপজেলা গুলোতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব,বিজিবি ও সেনা বাহিনী টহল দিচ্ছেন।




