ads

রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত

খবর টি পড়েছেন : ২১০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বীর মুক্তিযোদ্ধাদের বহুল আকাঙ্খিত মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। ৯ মার্চ রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৪ মার্চ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের তপসিল ঘোষণা করা হয়। আগামী ১৩ মে সারা দেশে এ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। মন্ত্রিপরিষদ সচিব ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের আহবায়ক মো. মাহবুব হোসেন এই তপসিল ঘোষণা করেন। কিন্তু শেষ পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হলো।

Shamol Bangla Ads

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নির্বাচন আয়োজন সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের একাধিক সচিব ও নির্বাচন পরিচালনার সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মতামতের ভিত্তিতে আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ এক সদস্য বলেন, বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়নের কার্যক্রম শেষ না হওয়া এবং মুক্তিযোদ্ধাদের যাচাই–বাছাই ও আপিলের শুনানি চলমান থাকায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। অন্যথায় আইনি জটিলতা দেখা দেওয়ার সম্ভবনা ছিল। পরিস্থিতি অনুকূলে এলে দ্রুততম সময়ে আবারও নির্বাচনের তপসিল ঘোষণা করা হবে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। হেলাল মোর্শেদ খানের বীরবিক্রম নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। এরপর হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ করে সরকার।

এদিকে প্রশাসক নিয়োগের কারণে নানা সমস্যার কথা জানিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ নির্বাচনের তপসিল ঘোষণা করা হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত পরবর্তী সংবাদ নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads