পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর মঠবাড়িয়া সড়কে একটি ব্রিজ ভেঙ্গে মালবোঝাই ট্রাক খাদে পড়েছে।এতে একজন গুরুতর আহত হয়েছে। ৭ এপ্রিল সোমবার সকালে সড়কের ঝাউতরা নামক স্থানে ওই ঘটনা ঘটে।

জানা যায়, পিরোজপুর থেকে একটি চাল বোঝাই ট্রাক মঠবাড়ীয়ার যাওয়ার পথে ঝাউতলা নির্মানাধীন বেইলী ব্রীজে উঠলে ট্রাকসহ ব্রীজটি ভেঙ্গে নিচে খাদে পরে যায়। এ সময় ব্রীজ এর নিচে নির্মান শ্রমিক মাহাবুব হাওলাদার চাপা পড়ে । ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসে বরিশাল, পিরোজপুর, মঠবাড়ীয়ার ৩টি ইউনিটের ৪ঘন্টা যৌথ উদ্ধার অভিযান চালিয়ে চাপা পড়া নির্মান শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করে।
এদিকে কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় পিরোজপুর, মঠবাড়ীয়া ও পাথরঘাটারসহ দক্ষিনাঞ্চলের সাথে ১১ রুটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু জানান, ট্রাকটিতে ধারন ক্ষমতার অতিরিক্ত ২০ থেকে ২৫ টন মাল বহন করছিলো। উল্লেখ্য পিরোজপুর, মঠবাড়িয়া- পাথরঘাটা সড়কে প্রায় ৮/১০ ঝুকিপূর্ন ব্রীজ রয়েছে ।




