ads

রবিবার , ২৯ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপৎসীমার ওপরে ৮ নদীর পানি, ১২ জেলার বন্যা অবনতির শঙ্কা

খবর টি পড়েছেন : ১৬৮
বিপৎসীমার ওপরে ৮ নদীর পানি, ১২ জেলার বন্যা অবনতির শঙ্কা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের ১২ জেলার বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। কারণ, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা; উত্তর-মধ্যাঞ্চলের জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা; মধ্যাঞ্চলের মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পুরাবাড়ি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

Shamol Bangla Ads

আটটি নদীর পানি ১২টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পদ্মা নদীর পানি সুরেশ্বর ও গোয়ালন্দ পয়েন্টে, মেঘনা নদীর পানি চাঁদপুরে বিপৎসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে।
শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এই প্রতিবেদনে আরও বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যমুনা নদীর পানি ছয়টি পয়েন্টে বিপৎসীমা পার হয়েছে- আরিচা, মথুরা, সিরাজগঞ্জ, কাজীপুর, সারিয়াকান্দি, বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। এ ছাড়া ব্রহ্মপুত্রের পানি চিতলমারী, ধরলার পানি কুড়িগ্রাম ও দুধকুমার নদীর পানি পাটেশ্বরী স্টেশনে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে বলা হয়, পদ্মার পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাড়তে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের অপার মেঘনা অববাহিকার কুশিয়ারা ছাড়া প্রধান নদীগুলোর পানি কমছে। পানি কমার এ ধারা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে

Need Ads
পূর্ববর্তী সংবাদ কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই পরবর্তী সংবাদ কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads