ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হ্যাটট্রিক শিরোপা অস্ট্রেলিয়ার মেয়েদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৮:২৮ অপরাহ্ণ

Ausiশ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ৬ এপ্রিল রবিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। ওয়ানডে বিশ্বকাপেও হ্যাটট্রিক শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তাদের। ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়নরা ৬টি শিরোপার অধিকারী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৫ রান করে ইংল্যান্ড। জবাবে মাত্র ১৫ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানে উদ্বোধনী জুটি ফিরে গেলেও তৃতীয় উইকেটে এলিস পেরির সঙ্গে মেগ লেনিংয়ের ৬১ রানের জুটির সৌজন্যে সহজ জয়ের দিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩১ রানে অপরাজিত থাকেন পেরি। ১২ রানে ২ উইকেট নিয়ে নাটালি শিভার ইংল্যান্ডের সেরা বোলার।
এর আগে প্রথম আসরের রানার্সআপদের ভালো সূচনা এনে দিয়েছিলেন শার্লট অ্যাডওয়ার্ডস (১৩), সারাহ টেইলর (১৮) ও হিদার নাইট (২৯)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কোনোমতে একশ’ পার হয় দলটির সংগ্রহ। ১৬ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার সারাহ কয়টে। এছাড়া দুটি করে উইকেট নেন এলিস পেরি ও রেনে ফারেল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ১০৫/৮ (নাইট ২৯, কোয়ট ৩/২৪)
অস্ট্রেলিয়া: ১০৬/৩ (ল্যানিং ৪৪, গুণ ১/১৩)
প্লেয়ার অব দ্য ম্যাচ: এসজি কোয়েট (অস্ট্রেলিয়া)।
প্লেয়ার অব দ্য টূর্ণামেন্ট : শরুবসোলে (ইংল্যান্ড)।

Need Ads
error: কপি হবে না!