ads

মঙ্গলবার , ৬ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঠালিয়ায় গরীবদের মাঝে যাকাতের অর্থ বিতরন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৬, ২০১৪ ৩:৫৮ অপরাহ্ণ
কাঠালিয়ায় গরীবদের মাঝে যাকাতের অর্থ বিতরন

ঝালকাঠি প্রতিনিধি : ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থয়নে,ইসলামী ফাউন্ডেশন ঝালকাঠি এর উদ্যোগে সোমবার সকাল ১১টায় কাঠালিয়ায় গরীবদের মাঝে যাকাতের অর্থ বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমীর উদ্দিন উপজেলা পরিষদ সভা কক্ষে এ অর্থ বিতরন করেন। প্রত্যেককে ২ হাজার টাকা করে ২২ জন হত দরিদ্রদের মাঝে এ অর্থ বিতরন করা হয়েছে। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম,মোঃ আনিচুর রহমানসহ ইসলামীক ফাউন্ডেশনের কর্মকতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মৃতি পদক পেলেন কাঠালিয়ার সাংবাদিক এইচ এম বাদল

Shamol Bangla Ads

ঝালকাঠি প্রতিনিধিঃ- বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামার ষ্টাফ রির্পোটার এইচ এম বাদল কে ৩ মে শনিবার বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে বিশ্ব গনমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মৃতি পদক বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এইচ এম বাদল এলাকার সমস্য ও উন্নয়নের কর্মকান্ড পত্রিকায় প্রচার করে সরকারকে সহযোগীতা করায় তার হাতে স্মৃতি পদক তুলে দেয়া হয়।

রাজাপুরে জেলেদের বিশেষ বিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরের জেলেদের পূণর্বাসনের জন্য বিশেষ বিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও যে চাল দেয়া হচ্ছে তা দুর্গন্ধযুক্ত পোকায় খাওয়া। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা খাদ্য গুদামে সাংবাদিকরা গেলে মাপে কম দেয়া ও দুর্গন্ধযুক্ত পোকায় খাওয়া চাল দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন জেলেরা। জেলেরা অভিযোগ করে বলেন, ৮০ কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও দেয়া হচ্ছে ৬৯ কেজি থেকে ৭২ কেজি করে। সাংবাদিকরা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বেশ কয়েকজনের চাল পরিমাপ করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, ডিজিটাল মাপকযন্ত্র বা দাড়িপাল¬া ছাড়া মান্ধাত্তা আমলের পট দিয়ে হাতে চাল পরিমাপ করছে খাদ্য গুদামের শ্রমিকরা। এতে একেক জেলে একেক রকম করে চাল পাচ্ছেন। জানা গেছে, জাতীয় জেলে সপ্তাহরে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বরিশালে জেলেদের নেওয়ার খরচ বাবদ এবং লেবার ও ঘাটতি পোশানোর জন্য ৭৪ কেজি করে চাল বিতরণের সিন্ধান্ত নেয় মৎস্যজীবি জেলে সমিতি ও সংশি¬ষ্টরা। কিন্তু উপজেলা মৎস্য অফিসের কিছু কর্মচারি, মৎস্যজীবি জেলে সমিতি ও খাদ্যগুদামের শ্রমিকরা দুর্নীতির আশ্রয় নিয়ে ৬৯ থেকে ৭২ কেজি করে চাল বিতরণ করা করেছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, জেলেদের পূনর্বাসনের বিশেষ বিজিএফ’র আওতায় ২১৮ জন জেলেকে মার্চ ও এপ্রিল মাসের জন্য ৮০ কেজি করে চাল দেওয়া কথা থাকলেও লেবার ও ঘাটতি পোশানোর জন্য ৭৪ কেজি করে চাল বিতরণের সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, গরীব ও দরিদ্র জেলেরা যাতে সঠিকভাবে চাল পায়, সেজন্য নিজেই উপস্থিত থেকে তদারকি করছি। মাপে কম ও নিম্ন মানের চাল বিতরণের অভিযোগের বিষয়ে খাদ্য গুদামের পক্ষ থেকে জানানো হয়েছে, একটু উনিশ বিশ হতে পারে। তাছাড়া ২/১টি বস্তার চাল খারাপ হলে কিছু করার নেই, তা মিশিয়ে দেয়া হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!