ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সান্তাহার ষ্টেশনে তিতুমির ট্রেনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৫, ২০১৪ ৭:৫৪ অপরাহ্ণ
সান্তাহার ষ্টেশনে তিতুমির ট্রেনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আন্তঃনগর তিতুমির ট্রেনে সন্ত্রাসীদের দফায় দফায় হামলা লুটপাট ও সন্ত্রাসীদের গ্রেফতারের  প্রতিবাদে শনিবার দুপরে সান্তাহার পৌর শহর যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রেলের টিকিট ঘর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে মুক্তিযোদ্ধা চত্বরে প্রতিবাদ সভা করে। পৌর যুবলীগের নেতা নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবলীগের সাধারন সম্পাদক হোসেন আলী বাবু, খায়রুল আলম রবিন, শফিকুল ইসলাম, আবুল কামাল আজাদ, ছাত্রলীগ নেতা খায়রুল বারী, সোহাগ প্রমুখ। বক্তরা অবিলম্বে ট্রেনে হামলায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!