পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : গ্রামীণ জনপদে স্বাস্থ্য সেবায় অনবদ্য অবদান রাখতে চিকিত্সা ব্যবস্থার নতুনতর দিক সমুহের আলোকে চিকিত্সা অভিজ্ঞতার সমন্নয় সাধনে উপজেলার বিআরডিপি হল রুমে বুধবার সকালে এক কর্মশালা ভিত্তিক চিকিত্সক সম্মেলন অনুষ্ঠিত হয়। বেক্সিমকো ফার্মা’র আয়োজনে ডাঃ মোঃ শামসুল আলমের সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থোজ্জল গ্রাম বাংলা গড়তে বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মা’র এসিসট্যান্ট সেলস ম্যানেজার নুরুল ইসলাম, এরিয়া সেলস এক্সিকিউটিভ মুজিবুর রহমান সরকার, অফিসার মেডিক্যাল সার্ভিসেস শাকিল আহমদ, সিনিয়র রুরাল মার্কেটিং রিপ্রেনটেটিভ জয়নুল আবেদীন ও সিনিয়র এমপিই সাইদুর রহমান সাইদ। চিকিৎসা অভিজ্ঞতা তুলে ধরেন ডাঃ সুবীর চন্দ্র, মোশারোফ হোসেন, কার্তিক চন্দ্র সরকার প্রমূখ।




