রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল বারোয়ারী স্মশান কালি মন্দীরের প্রতিমা ৪ এপ্রিল বিকালে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রাণীশংকৈল কুলিক ব্রীজ সংলগ্ন দক্ষিণ পার্শ্বে বারোয়ারী স্মশান কালি মন্দিরে নব নির্মিত চারটি প্রতিমা কে বা কারা ভাংচুর করেছে এব্যাপারে মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিসনাথ ও সেক্রেটারী মানিক কিছুই বলতে পারেনি।
খবর পেয়ে রাণীশংকৈল থানা তদন্ত ওসি আঃ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।




