হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ১ এপ্রিল মঙ্গলবার সকালে “সবাই মিলে গড়ব দেশ দূর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি বদিউল আলম মতি মিয়া,একাডেমিক সুপার ভাইজার মোঃ মুশফিকুর রহমান।বক্তব্য রাখেন- দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন সরকার, প্রভাষক জাহাঙ্গীর আলম,সাংবাদিক ফরিদ উদ্দিন আহমদ,এস এম তারেক নেওয়াজ প্রমূখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩জন শিক্ষার্থীদের মাধ্যে পুরষ্কার বিতরন করা হয়।




