ads

মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লার নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৩
কুমিল্লার নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী আরফানুল হক রিফাত শপথ নিলেন।এছাড়াও ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর শপথ নেন। ৫ জুলাই মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কুসিকের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

Shamol Bangla Ads

এসময় প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের দেশ ও মানুষের জন্য কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। করোনা মোকাবিলায় দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার বেড়েছে চামড়ার দাম পরবর্তী সংবাদ এবার বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads