ads

শনিবার , ৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৪৮
হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাড়পত্র পাওয়ার পর শুক্রবার বাংলাদেশ সময় দেড়টার দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ওবায়দুল কাদের হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে গাড়িতে উঠছেন। এ সময় ওবায়দুল কাদের সকলের উদ্দেশ্যে হাত নাড়েন।
শেখ ওয়ালিদ ফয়েজ ফেসবুকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির হাসপাতাল ছাড়ার মুহূর্ত।
এর আগে সকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাছের জানান, হাসপাতাল থেকে আজকেই ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয়া হবে।
গত ৪ মার্চ ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। এদিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তাকে সেখানেই থাকতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এরশাদের অবর্তমানে জাপা চেয়ারম্যান জিএম কাদের পরবর্তী সংবাদ গাইবান্ধায় বাস উল্টে নিহত ৫

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads