ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় শিশুদের মৌসুমী ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৬, ২০১৪ ৯:১১ অপরাহ্ণ

kulaura-pic-Schu-akadamiমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের দুই দিন ব্যাপীর শিশুদের মৌসুমী ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী রবিবার বিকেল সাড়ে ৪ টায় সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম ।

Shamol Bangla Ads

কুলাউড়া উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশারের সভাপতিত্বে ও শিশু একাডেমীর প্রাক-প্রাথমিক শিক্ষক কুসুম আক্তার কলি পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহাজাহান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফ-উল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী আফছর আহমদ, সমাজসেবা অফিসার জাহানারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেন, উপজেলা রির্সোস সেন্টার কার্যক্রমের ইন্সট্রাক্টর মোঃ আতিকুর রহমান, রাবেয়া আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন করেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েরা বেগম চৌধূরী ও শিক্ষার্থী মনিষা দেব।উপস্থিত ছিলেন গানের শিক্ষিকা মিত্রা ভট্টাচার্য্য, প্রাক্-প্রাথমিক শিক্ষিকা সেবি আক্তার, তবলা প্রশিক্ষক বাবুল দাশ, চিত্রাঙ্কন প্রশিক্ষক ও বিজয়ী প্রতিযোগিসহ অভিভাবকবৃন্দ।
পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার মাধ্যমিক স্কুল, প্রাথমিক স্কুল ও মাদ্রাসার অংশগ্রহনে দুই দিন ব্যাপী প্রতিযোগীতায় প্রায় ৫৯ টি ইভেন্টে দুই হাজার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ১৭০ জন বিজয়ীকে পুরস্কার বিতরন করা হয় ।

Need Ads
error: কপি হবে না!