শ্যামলবাংলা বিনোদন : ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করায় কারাগারে যেতে হতে পারে কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বাংলা অনলাইন স¤প্রতি এক প্রতিবেদনে জানায়, বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের নজরে ঘাটালের তৃণমূল প্রার্থী চিত্রতারকা দেব।
প্রতিবেদনে আরও বলা হয়, একটি পত্রিকায় ধর্ষণের মত স্পর্শকাতর বিষয় নিয়ে বক্তব্য পেশ করার অভিযোগের তদন্ত করতে ওই পত্রিকার কাছ থেকে সিডি চেয়ে পাঠায় কমিশন। অভিযোগ প্রমাণিত হলে কমিশন দেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। এমনকি, অভিযোগ প্রমাণিত হলে নারীদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য দেবের ৩ বছরের জেল এবং জরিমানাও হতে পারে।
খবরে প্রকাশ, একটি দৈনিকে দেবের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। নারীদের প্রতি দেব অবমাননাকর মন্তব্য করেছেন বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় সিপিআইএমের মহিলা সংগঠন। এরপরেই সেক্ষেত্রে জেলাশাসক পুলিশকে দেবের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিতে পারেন। বিতর্কিত মন্তব্যের জেরে নির্বাচনের কমিশনের শাস্তির মুখে পড়তে পারেন অনুব্রত মণ্ডল, আনিসুর রহমানও। যদিও পরে নিজের বক্তব্যের জন্য টুইটারে ক্ষমা চেয়ে নেন দেব। ‘ভোটের উত্তেজনা ধর্ষণের মত, হয় চিৎকার কর, নয় উপভোগ কর’-এই বক্তব্য নিয়েই ওঠে বিতর্কের ঝড়।




