ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিইউতে ভাষা সৈনিক আব্দুল মতিন

খবর টি পড়েছেন : ১৭১
আইসিইউতে ভাষা সৈনিক আব্দুল মতিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Vasa Sainik Matinমোঃ ফারুক হোসেন, ঢাকা: ভাষা সৈনিক আব্দুল মতিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে রাখা হয়েছে। রাজধানীর লাল মাটিয়া সিটি হাসপাতালে ভর্তি করানোর পর অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএস এমএমইউ) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ড। এরপর তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সিইউ)। ভাষাসৈনিক মতিনের স্ত্রী গুলবদন নেসা মনিকা তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মতিন। চিকিৎসকদের বরাত দিয়ে ভাষা মতিনের স্ত্রী বলেন, বঙ্গবন্ধু মেডিকেলে ২-৩ দিন ধরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এর পর তার শারীরিক অবস্থা বুঝে ব্রেইনে (মস্তিষ্কে) অপারেশন করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন তারা।
১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি ছোট্ট গ্রাম ধুবালীয়ায় জন্মগ্রহণ করেন ভাষা মতিন। তার বাবা আব্দুল জলিল ছিলেন কৃষক। মা আমিনা ছিলেন গৃহিণী। ১৯৫২ সালে ভাষাসৈনিক আব্দুল মতিন রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নেতৃত্ব দেন। এসময় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে নেতৃত্বের ভূমিকার জন্য তাকে ভাষা মতিন নামেই চেনে সারা বাংলাদেশ। ভাষা আন্দোলনের পর ছাত্র ইউনিয়ন গঠনের ভূমিকা রাখা মতিন পরে সংগঠনটির সভাপতি ছিলেন। এরপর তিনি কমিউনিস্ট আন্দো লনে সক্রিয় হন। ১৯৫৪ সালে তিনি পাবনা জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক নিযুক্ত হন। মওলানা ভাসানী ‘ন্যাপ’ গঠন করলে তিনি ১৯ ৫৭ সালে তাতে যোগ দেন। ১৯৫৮ সালে তিনি ‘পূর্ব পাকিস্তান কমিউ নিস্ট পার্টি (এমএল) গঠন করেন। চীনকে অনুসরণকারী বামপন্থি দল গুলোর নানা বিভাজনের মধ্যে আবদুল মতিনও চলছিলেন। ১৯৯২ সালে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স গঠনে সক্রিয়ভাবে ভূমিকা রাখেন। ২০০৬ সালে ওয়ার্কার্স পার্টি থেকে তিনি পদত্যাগ করেন। পরবর্তীকা লে ২০০৯ সালে হায়দার আকবর খান রনোর নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠন) গঠিত হলে আবদুল মতিন তাদের সঙ্গে যোগ দেন। হায় দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগ দিলে ও আবদুল মতিন পুনর্গঠিত ওয়ার্কার্স পার্টির সঙ্গেই রয়েছেন। ভাষা আন্দোলন বিষয়ে তার রচিত বিভিন্ন বইয়ের মধ্যে রয়েছে বাঙালী জাতির উৎস সন্ধান ও ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন কী এবং কেন’ এবং ‘ভাষা আন্দোলনের ইতিহাস’। এছাড়া প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক বই ‘জীবন পথের বাঁকে বাঁকে’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের শেরপুর সদর উপজেলা নির্বাচন স্থগিত! পরবর্তী সংবাদ সমকালের বরিশাল ব্যুরো প্রধানের উপর হামলার প্রতিবাদে বেতাগীতে…