ads

মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ভোট শান্তিপূর্ণ হয়েছে : কাদের

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় ধাপেও উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতিও ছিল মোটামুটি সন্তোষজনক।

Shamol Bangla Ads

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে ভোটাররা কেন আসেননি এমন কথা যারা বলেন, তাদের বলব– এটা হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তো ৪২ শতাংশের বেশি ভোটার উপস্থিতি ছিল।

Shamol Bangla Ads

তিনি বলেন, বিএনপি নেতাদের বলব, তাদের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বিবিসি মন্তব্য করেছিল ৫ শতাংশ ভোট পড়েছে। অথচ তখন সরকারিভাবে নির্বাচন কমিশন থেকে ২১ শতাংশ ভোটার উপস্থিতির কথা বলা হয়েছিল। তাহলে বিএনপির সময় জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ২১ শতাংশের তুলনায় বর্তমান স্থানীয় সরকার নির্বাচনে ৩০ শতাংশের বেশি কম কীসে? আর রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচনই হয়নি।

Need Ads
error: কপি হবে না!