ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুর সামছুদ্দিন-সামছুন্নাহার বায়তুল উলুম মাদরাসার অভিভাবক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ৭:০৮ অপরাহ্ণ
গোপালপুর সামছুদ্দিন-সামছুন্নাহার বায়তুল উলুম মাদরাসার অভিভাবক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর সামছুদ্দিন-সামছুন্নাহার বায়তুল উলুম মাদরাসার অভিভাবক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ মার্চ শুক্রবার সকাল ৮টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি এড. নুরুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মানবাধিকার কর্মী মাহবুব রেজা সরকার আতিক।
অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সম্পাদক খসরু মিয়া খোকন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোপালপুর শাখার সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, যুগ্ম সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, নূরে মাকছুদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মোহাম্মদ আলী, শাহীন স্কুল গোপালপুর শাখার অধ্যক্ষ প্রিন্স মোহাম্মদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কোরান তেলোয়াত, হামদ, নাতে রাসূল, মেধী ভিত্তিকসহ বিভিন্ন পর্যায়ের কৃতি ৫০জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!