ads

রবিবার , ৩০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবো : ফখরুল

খবর টি পড়েছেন : ২২০
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবো : ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সব ভেদাভেদ ভুলে গিয়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক শেখ রবিউল আলম রবির উদ্যোগে গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবো। সংগঠনকে শক্তিশালী করতে হবে। অনেক নেতা কারাগারে। সকলকে মুক্ত করতে হবে। মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। রুটি রুজির ব্যবস্থা করে দিতে হবে। এজন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াইয়ে কাজ করতে হবে।’
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন পরবর্তী সংবাদ এলপি গ্যাসের দাম কমে ৮৪২ টাকা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads