ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় কলারোয়া সীমান্তে নারীসহ ৮ ব্যক্তি আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১০:৫০ পূর্বাহ্ণ

bangladeshআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারীসহ ৮ব্যক্তিকে বিজিবি আটক করেছে। ২ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। আটকৃতরা হলো- খুলনা জেলার পাইকগাছা থানার মৃত. গোপাল সরকারের স্ত্রী উর্মীলা (৭২), ধীরেন রায়ের পুত্র অপূর্ব রায় (২৩), অধীরের পুত্র সুভাষ (২৫), মৃত. গোপাল চন্দ্রের পুত্র সুভাষ কুমার (২৫), সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মৃত. মনিরুজ্জামানের পুত্র মোফাজ্জেল (৪৫), মনিন্দ্র সরকারের পুত্র ধীরেন্দ্র নাথ সরকার (২৪), আশাশুনি থানার অমৃতের পুত্র রবিন (১৪) ও সুজন পালের পুত্র মাদার চন্দ্র পাল (১২)। উপজেলার কেঁড়াগাছির চারাবাড়ি সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তলুইগাছা বিওপির সুবেদার এমএ কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের থানায় সোপর্দের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!